বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৪

শিরোনাম :
দেশের মানুষের সহযোগীতায় শেখ হাসিনা ইতিহাস গড়লেন-এমপি শাওন

দেশের মানুষের সহযোগীতায় শেখ হাসিনা ইতিহাস গড়লেন-এমপি শাওন

dynamic-sidebar

মুরাদ হাসান মুন্না,(ভোলা)তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃকৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তজুমদ্দিন, ভোলা এর আয়োজনে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমার
নিজস্ব তহবিল হতে ৩০০ কৃষকের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

 

১৪ মে সকাল ১০ টায় বিতরন অনুষ্ঠানে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকের ভাগ্য পরিবর্তনে সফলতার দাবীদার। বৈশ্বিক দূর্যোগে শেখ হাসিনা দেশের জনগনের স্বার্থে সর্বোচ্চ সহযোগীতার করে ইতিহাস সৃষ্টি করছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,

 

ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, আ’লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মুঈনুদ্দীন হাওলাদার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার, যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরণ, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক হাসান প্রমুখ

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net