শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৬

শিরোনাম :
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ
দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

dynamic-sidebar

আরও একটি দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্রসহ বিস্ফোরক বহন করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম হবে।

পিয়ংইয়ং পরিদর্শন শেষে এমনই দাবি করেছেন রাশিয়ার পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য অ্যান্তন মোরোজভ। গত ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আরও দুই সংসদ সদস্যকে নিয়ে উত্তর কোরিয়া সফর করেন তিনি।

মোরোজভের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তি বলছে, উত্তর কোরিয়া ফের দূর-পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তারা রুশ ওই প্রতিনিধি দলকে গাণিতিক হিসাব দেখিয়েই বলেছে, পিয়ংইয়ং বিশ্বাস করে- এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারবে।

মোরোজভ বলেন, আমরা যতটুকু বুঝেছি, তারা নিকট ভবিষ্যতে আরও একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে। তাদের মনোভাব আরও যুদ্ধংদেহীই মনে হয়েছে।

রুশ এই আইনপ্রণেতাদের আগে ওয়াশিংটনও জানায়, ১০ অক্টোবর উত্তর কোরিয়ার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দেশটির নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলামত পাওয়া যাচ্ছে।

পিয়ংইয়ংয়ের কয়েকটি ক্ষেপণাস্ত্র ও দাবিকৃত হাইড্রোজেন বোমার পরীক্ষা ঘিরে গত কয়েক সপ্তাহে কোরীয় উপদ্বীপ ঘিরে উত্তেজনা চলছে। উত্তর কোরিয়াকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়াকে নিয়ে এই উপদ্বীপে দফায় দফায় যুদ্ধবিমানের মহড়াও চালায়। জবাবে উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সামরিক ঘাঁটি গুয়াম দ্বীপকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেয়।

এই হুমকি-পাল্টা হুমকির মধ্যে রুশ আইনপ্রণেতাদের এমন দাবি উত্তেজনার আগুনে আরও ঘি ঢাললো বলেই মনে করছে বিশ্ব সংবাদমাধ্যম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net