বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫১

শিরোনাম :
শেবাচিমের করোনা ইউনিটের আইসোলেশনে থাকা এক যুবকের পলায়ন

শেবাচিমের করোনা ইউনিটের আইসোলেশনে থাকা এক যুবকের পলায়ন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা এক যুবক পালিয়েছেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার (১৫ মে) রাতে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পালিয়ে যাওয়া ওই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী গ্রামে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, শুক্রবার দুপুরে আইসোলেশন ওয়ার্ড থেকে কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে ওই রোগী পালিয়েছেন। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত ১২ মে ওই যুবক শেবাচিমের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

তিনি করোনায় আক্রান্ত কি না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১৩ মে মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। রিপোর্ট হাতে পাওয়ার আগেই কৌশলে ওই যুবক পালিয়ে যান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net