বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩২

শিরোনাম :
বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকসহ দায়িত্বরতদের মাঝে সুরক্ষা সামগ্রী ও করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের ফলসহ ঘরোয়া চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজে অবস্থানকালে এসব সামগ্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে সুরক্ষা সামগ্রী বুঝে নেন পরিচালক ডাঃ বাকির হোসেন। যারমধ্যে ১শত টি পিপিই, ২ শত টি ফেইজ শিল্ড, ১৭০ টি চশমা, ১ শত টি কেএন ৯৫ মাস্ক রয়েছে। এসময় জেলার সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন,সহ বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে করোনায় আক্রান্ত ১৫ পুলিশ সদস্যদের জন্য মন্ত্রীর পক্ষ থেকে দেয়া ফলসহ ঘরোয়া চিকিৎসা সামগ্রী বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস খান মোহাম্মদ আবু নাসের এর উপস্থিতিতে কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন মন্ত্রী’র এপিস। ফলসহ ঘরোয়া চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে মাল্টা, লেবু, লবঙ্গ, এলাচি, দাড়চিনি, আদা, রসুন, সরিষার তেল ও কালিজিরা। এছাড়া প্রতিজনের জন্য একটি করে পাতিল দেয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net