, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
‘নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে আম্ফান, ক্ষয়ক্ষতি বুঝতে ১০ দিন লাগবে’

‘নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে আম্ফান, ক্ষয়ক্ষতি বুঝতে ১০ দিন লাগবে’

dynamic-sidebar

আন্তর্জাতিক ডেস্কঃভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে নারকীয় তাণ্ডব চালিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট শতাব্দির প্রথম সুপার সাইক্লোন আম্ফান। কলকাতা একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, গোটা ধ্বংসের চিত্র বুঝতে ১০ থেকে ১২ দিন লেগে যাবে। এক দিনে এই ক্ষয়ক্ষতি পরিমাপ করা সম্ভব নয়।

আনন্দবাজার বলছে, একই সঙ্গে আম্ফানের তাণ্ডবে রাজ্যের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ থেকে ১২ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন তিনি। বুধবার সন্ধ্যার দিকে আম্ফানের তাণ্ডবের মাঝেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা। এ সময় তিনি বলেন, আমরা ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে আছি। তিনি বলেন, একটা ডিজাস্টার হয়েছে, আমরা শকড। আমরা খুবই স্তম্ভিত, খুব খারাপ লাগছে।

পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, আমরা এই দুর্যোগ থেকে অবশ্যই ঘুরে দাঁড়াবো। আপনাদের সহায়তায় আমরা এই সঙ্কট কাটিয়ে উঠবো। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা ৯৯ শতাংশ ধ্বংস হয়েছে। আমাদের অফিসের অর্ধেক ভেঙে গেছে। কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল, লাখও ছাড়াতে পারে।

তিনি বলেন, ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পেয়েছি। ধ্বংসের পুরো চিত্র বুঝতে ১০-১২ দিন লেগে যাবে।

মমতা বলেন, ‘এলাকার পর এলাকা ধ্বংস হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন। প্রশাসন ও সাধারণ মানুষের সাহায্যে ৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিতে সক্ষম হয়েছিলাম। একটা যুদ্ধকালীন কঠিন পরিস্থিতি মোকাবিলা করলাম। মাঝরাত অবধি হয়ত ঝঞ্ঝা চলবে।

বর্তমানে ঘূর্ণিঝড়টি তীব্র গতি নিয়ে পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়ার সুন্দরবন উপকূল অতিক্রম করছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net