শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১০

শিরোনাম :
বরিশালে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন স্টাফ রিপোর্টার পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ভোলায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি শাওন

ভোলায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি শাওন

dynamic-sidebar

মুরাদ হাসান মুন্না (ভোলা) তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহ্জ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে এক অনুকরণীয় । আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ধর্মীয় উৎসবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। মনে রাখবেন সামান্য একটু অবহেলা বড় ধরনের দূর্ঘটনার কারন হতে পারে।

২৩ মে শনিবার দিনব্যাপী ব্যক্তিগত উদ্যেগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল ফিতরের উপহার নগদ অর্থ বিতরণ কালে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। এমপি শাওন বলেন, আগে জীবন বাচান পরে উৎসবে মেতে উঠুন। সরকারি ভাবে ৩১ দফা মেনে চলতে সকলকে আহবান জানান তিনি। জননেত্রী শেখ হাসিনা নির্দেশে দরিদ্র জনগোষ্ঠীর তালিকা করে তাদের কাছে খাদ্য পৌঁছানো হচ্ছে । করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঘরে অবস্থান করার আহবান জানান তিনি। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির বিশ্বাসসহ অনান্য আওয়ামীলীগের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net