, ,

শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন
বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিপু (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্রী নিপু সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে।

শনিবার দুপুর ২টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচে নগরীর ২৪নং ওয়ার্ডে মোল্লা বাড়ি সড়কের নানা বাড়ি সিকদার বাড়ি সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নামে ওই শিশু। এর কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ হয় সে।

শিশু নিপুর মামা শহিদুল সিকদার জানান, কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় নিপু। এরপর থেকে আমরা খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাইনি।

এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net