বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫১

শিরোনাম :
ভোলার তজুমদ্দিনে এই প্রথম ঢাকা ফেরত ব্যাক্তি করোনায় আক্রান্ত

ভোলার তজুমদ্দিনে এই প্রথম ঢাকা ফেরত ব্যাক্তি করোনায় আক্রান্ত

dynamic-sidebar

মুরাদ হাসান মুন্না(ভোলা) তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃভোলার তজুমদ্দিন উপজেলায় এই প্রথম ঢাকার থেকে আসা এক এনজিও কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি ৭ দিন আগে ঢাকা থেকে তজুমদ্দিন আসেন। এ নিয়ে জেলায় ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন।

 

শুক্রবার (২৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হোসেন। তিনি বলেন, করোনা উপসর্গ না থাকলেও ঢাকা ফেরত হওয়ায় ওই এনজিও কর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জেন্য ১৮ মে ঢাকা ল্যাবে পাঠানো হয়। এর পর ২২ মে রাতে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। করোনা আক্রান্ত ওই এনজিও কর্মী সুস্থ্য থাকলেও তাকে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হবে বলে জানান তিনি।

 

 

এদিকে এ ঘটনায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লার পুকুরপার এলাকার মান্নান কারীর বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন করেছে বলে তিনি নিশ্চিত করেন। করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লালমোহন। তিনি তজুমদ্দিনে শশুর বাড়ি ঈদ উদযাপন করার উদ্দেশ্যে এসেছিলেন বলে জানা যায় ৷

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net