, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালে করোনা পরিস্থিতিতে প্রায় ৪৪ লক্ষ টাকা জরিমানা

বরিশালে করোনা পরিস্থিতিতে প্রায় ৪৪ লক্ষ টাকা জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে বরিশাল জেলা প্রশাসন।

প্রতিদিন বরিশাল মহানগর এবং জেলার দশ উপজেলায় সচেতনতা ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

প্রথম থেকে ২৫ মে পর্যন্ত জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রন ও মাস্ক, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ২৯৭ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪৬২ জন ব্যক্তি ও ৬৫৫ টি প্রতিষ্ঠানকে ৪৩ লক্ষ ৯১ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ৪৯ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। একইসাথে বিভিন্ন অভিযোগে সীলগালা করা হয় ১২টি প্রতিষ্ঠান।

জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান গণমাধ্যমকে জানায়, করোনার প্রাদুর্ভাব এড়াতে প্রথম থেকেই বরিশাল মহানগরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং দশ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। আমরা আশা করছি সবাই সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে ঘরে অবস্থান করলে আমরা নিজে বাচবো এবং দেশটাকে বাচাতে পারবো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net