শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৫

শিরোনাম :
বানারীপাড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু !

বানারীপাড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু !

dynamic-sidebar

রাহাদ সুমন,বানারীপাড়া॥ বানারীপাড়ায় বাবু শেখ নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।তার মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাবু উপজেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হাওলাদার ও বরিশাল জেলা বাস মালিক সমিতির নেতা জগলু হাওলাদারের বোনের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার সলিয়বাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের আ. মজিদ শেখ’র একমাত্র ছেলে বাবু শেখ(৩০)মাদকে আসক্ত হয়ে পড়লে তাকে ঢাকায় মাদক নিরাময় কেন্দ্র রিহ্যাবে ১৭ মাস রাখা হয়।শনিবার বাবুকে তার মা রানু হাওলাদার ঢাকার রিহ্যাব থেকে এ্যাম্বুলেন্সে বাড়িতে নিয়ে ফেরার পথে সে অসুস্থ হয়ে পড়ে এবং রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।বাবু’র মামা বরিশাল জেলা বাস মালিক সমিতির নেতা জগলু হাওলাদার জানান তার ভাগ্নেকে ১৭ মাস মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়।শনিবার বিকেলে মাদক নিরাময় কেন্দ্র রিহ্যাব থেকে ছারপত্র নিয়ে বাবুকে তার মা রানু হাওলাদার বের করে আনেন।১০ মিনিটের জন্য বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বাবু তার মাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে প্রায় দেড় ঘন্টা পর ফেরেন।এর পর তারা বানারীপাড়ার উদ্দেশ্যে এ্যাম্বুলেন্সে রওনা করলে বাবু অসুস্থ হয়ে পড়ে এবং রাত ৪ টার দিকে মারা যান।এদিকে ঢাকা থেকে এ্যাম্বুলেন্সে রওনা করার পরপরই বাবু অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য হাসাপাতালে না নেওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে প্রায় কোটি টাকায় বাড়ির সম্পত্তি বিক্রি নিয়ে মায়ের সঙ্গে বাবু’র বিরোধ ছিলো।একই বিষয়ে বোন ও ভগ্নিপতির সঙ্গেও তার দ্বন্ধ ছিলো। নিরাময় কেন্দ্রে থাকা অবস্থায় তার পক্ষাঘাতগ্রস্থ বাবাকে দিয়ে এ সম্পত্তি বিক্রি করা হয়।উপজেলার মাদারকাঠি গ্রামের বাড়িতে রোববার বিকেলে তড়িঘরি করে বাবু’র লাশ দাফন করার বিষয়টি নিয়ে এলাকাবাসী,বাবু’র স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের মাঝে সন্দেহের সৃষ্টি হলে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে রোববার রাতে পুলিশ লাশ উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসে এবং সোমবার সকালে মর্গে পাঠায়।বাবু স্ত্রী ও ৪ বছর বয়সী শিশু পুত্র রেখে গেছেন।এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান বাবু’র মৃত্যু নিয়ে সৃষ্ট রহস্য উদঘাটনে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর রিপোর্ট অনুযায়ী এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net