বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০১

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যসহ আরও ১৪ জন করোনায় আক্রান্ত, সুস্থ ৪৫

বরিশালে পুলিশ সদস্যসহ আরও ১৪ জন করোনায় আক্রান্ত, সুস্থ ৪৫

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে নতুন করে একজন পুলিশ সদস্য সহ আরো ১৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৮১ জনে এবং সুস্থ হয়েছেন ৪৫ জন।

 

মঙ্গলবার( ২৬ মে) বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, আক্রান্তদের মধ্যে একজন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্য, পুলিশ পরিবারের ২জন, বাকেরগঞ্জ, উজিরপুর, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার চর আইচা এলাকার একজন করে মোট ৩ জন, বরিশাল নগরীর সাগরদী এলাকার ৪ জন এবং ব্যপ্টিষ্ট মিশন রোড, আলেকান্দা ও চাঁদমারি এলাকায় একজন করে মোট ৩জন। এদিকে মঙ্গলবার করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ২ জন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net