, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক

দীর্ঘ ২ মাস পর বরিশালে লঞ্চ চলাচল শুরু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্বের সাথে সাথে দেশব্যাপি কভিড-১৯ করোনা সংক্রমন ভাইরাসে আক্রমনে দীর্ঘ ২ মাস পর সারা দেশের মতো বরিশাল দ্বীতিয় বৃহতম নদী-বন্দর থেকে অভ্যন্তরীন রুট সহ রাজধানী ঢাকার সাথে যাত্রীবাহী লঞ্চের চলাচল শুরু করেছে।আজ রোববার (৩১ মে) সকাল ৬টা থেকে বরিশাল বিভাগের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চের যাত্রী ও মালামাল নিয়ে চলাচল শুরু হয়েছে।

 

 

এরপর থেকে নির্ধারিত রুটে নির্ধারিত সময়ে লঞ্চগুলো চলাচল করেছে।রোববার সকালে অভ্যন্তরীন রুট জেলার মেহেন্দিগঞ্জ,ত্তার হাট, হিজলা,মুলাদী ও পাশ্বর্তী দ্বীপ জেলা ভোলার উর্দেশ্যে যাত্রী নিয়ে ছেঢ়ে যায়। তবে প্রথম দিনে সকালে যাত্রীসংখ্যা ছিল খুবই কম।এসময় যাত্রীসাধারন স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে লঞ্চে আরোহী হয়েছেন যাত্রীরা। লঞ্চে প্রবেশকালের পথে জীবাণুনাশক স্প্রে দেয়া হয়েছে হাতে।

 

 

বরিশাল প্রবেশকালে যাত্রীরা বলছেন, নিজের স্বার্থে সকলকে মানতেই হবে স্বাস্থ্যবিধি। আর লঞ্চ কর্তৃপক্ষ বলছে, সাধ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি রক্ষার চেষ্টা করা হয়েছে।উল্লেখ্য, করোনার ভাইরাস সংক্রামণ এড়াতে গত ২৪ মার্চ সরকার লঞ্চ চলাচল বন্ধ করে। এর পর থেকে তারা লঞ্চ অভ্যন্তরীন নৌ-পথে চলাচল বন্ধ রাখে। আজ রবিবার থেকে নতুন করে শুরু হয়েছে লঞ্চ চলাচল।

 

অপরদিকে বিআইডব্লিউটি’এ কর্তৃপক্ষ জানিয়েছেন বরিশাল নদী-বন্দর থেকে রাতে সুন্দরবন (১১), সুরভী, কীর্তনখোলা ও এডভেঞ্চার এই ৪টি বিলাসবহুল লঞ্চ রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে যাত্রী নিয়ে।অন্যদিকে গত ৩০ই মে শনিবার থেকে বরিশাল নগরীর বিভিন্ন বিলাশবহুল লঞ্চ অফিস কর্তৃপক্ষ সকাল থেকে কেবিন ও ছোফার টিকিট যাত্রীদের নিকট বিক্রি শুরু করতে দেখা গেছে। এব্যাপারে বরিশাল নদী-বন্দর উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন সকল যাত্রীকে বাধ্যতামুলক মাক্স ব্যবহার করতে হবে।মাক্স ছাড়া কোন যাত্রীকে লঞ্চে উঠতে দেবে না বরিশাল বিআইডব্লিউটি’এ কর্তৃপক্ষ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net