বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৬

শিরোনাম :
ভোলার তজুমদ্দিনে কৃষকদের নিয়ে উন্মুক্ত লটারীর ব্যাবস্থা করলেন এমপি শাওন

ভোলার তজুমদ্দিনে কৃষকদের নিয়ে উন্মুক্ত লটারীর ব্যাবস্থা করলেন এমপি শাওন

dynamic-sidebar

মুরাদ হাসান মুন্না(ভোলা) তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ক্রয় করার লক্ষ্যে উন্মুক্ত লটারীর আয়োজন করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
রবিবার উপজেলা পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩ হাজার ৫৪২ জন কৃষকের মধ্যে এ লটারী হয়। এর মধ্যে ৪৫২ জন কৃষকের নাম লটারীতে চূড়ান্ত করা হয়েছে। প্রতিজন কৃষকের কাছ থেকে ২ মে: টন করে ৯০৫ মে: টন ধান এ বছর ক্রয় করা হবে। প্রতিমন ধান ১ হাজার ৪০ টাকা করে ক্রয় করা হবে।
লটারী পরিচালনাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি শাওন বলেন, কৃষকরাই দেশের অমূল্য সম্পদ। তাদের মাথার ঘাম পায়ে পেলে বাংলাদেশকে আজ খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের দিকে দৃষ্টি দিয়েছেন।
এসময় উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা শোওকত হোসেন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক,ইসতিয়াক হাসান ও আরো অনেকে উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net