সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৫

শিরোনাম :
যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত

পটুয়াখালী-বরগুনায় ৬ দিন বিদ্যুৎ বন্ধ থাকবে

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি : বিদ্যুৎ সরবরাহ লাইনে গুরুত্বপূর্ণ কাজের প্রয়োজনে আগামী ৭ থেকে ৯ জুন ও ১২ থেকে ১৪ জুন মোট ৬ দিন পটুয়খালী ও বরগুনার কিছু এলাকায় ১০ ঘণ্টা করে বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৪ জুন) সকালে পাওয়ার গ্রিড অব কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিংয়ের কাজ ইতিমধ্যেই ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি ২ কিলোমিটারের রিকন্ডাক্টরিং ও সরবরাহ লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের প্রয়োজনে আগামী ৭ থেকে ৯ জুন এবং ১২ থেকে ১৪ জুন মোট ৬ দিন বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সঞ্চালন লাইন প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

পটুয়াখালীর সব উপজেলা ও বরগুনার আমতলী, তালতলী, বেতাগী উপজেলা এই সঞ্চালন লাইনের আওতাভুক্ত। ভোলা থেকে আংশিক লাইন সচল থাকলেও লোডশেডিং হবে। কাজ চলাকালীন শহরের কিছু অংশে বিদ্যুৎ থাকবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বরিশাল জিএমডি ও পটুয়াখালী বিদ্যুৎ বিতরণ কতৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net