শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৮

শিরোনাম :
সাহান আরা বেগমের মৃত্যুতে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের শোক

সাহান আরা বেগমের মৃত্যুতে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের শোক

dynamic-sidebar

নিজস্বপ্রতিবেদকঃ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ’র মাতা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

রোববার (০৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকার শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

 

 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফন তুষার ও সাধারন সম্পাদক রিপন হাওলাদার সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

 

 

প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দরা গভীর ভাবে শোক প্রকাশ করে  সাহান আরা বেগমের রুহের মাগফিতার কামনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net