বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪

শিরোনাম :
দেশে করোনায় আজো ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৭১

দেশে করোনায় আজো ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৭১

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৫ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৩ হাজার ১৭১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জন।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

তিনি বলেন, দেশের ৫৬টি ল্যাবের মধ্যে ৫৫টি গত ২৪ ঘণ্টা করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে শেষ ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪টি টেস্ট করা হয়েছে। যাতে শনাক্ত প্রথমবারের মতো তিন হাজার ছাড়িয়ে ৩১৭১ জন হয়েছেন।

করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net