বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৫

শিরোনাম :

বরিশালে করোনা ইউনিটে ১২ ঘন্টার ব্যবধানে ৩ জনের মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১২ ঘণ্টার ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। অপর একজনের রিপোর্ট এখনও আসেনি।শনিবার (১৩ জুন) সকাল ৮টার দিকে একজন ও শুক্রবার (১২ জুন) রাত ৮টায় একজন এবং রাত ৮টা ৪০ মিনিটে আরও একজনের মৃত্যু হয়। মারা যাওয়া তিনজনই জনই পুরুষ।

 

তাদের বয়স যথাক্রমে ৬০, ৬৫ ও ৫০ বছর। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, শনিবার সকাল ৮টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশাল নগরীর নিউ ভাটিখানা এলাকার এক ব্যক্তি (৬০)। গত বুধবার (১০ জুন) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তিরি আরও জানান, শুক্রবার রাত ৮টার দিকে মারা যান পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার এক ব্যক্তি (৬৫)। ওই ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট ছিল তার। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। শনিবার সকালে বরিশাল মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

 

ডা. এস এম বাকির হোসেন জানান, শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে মারা যান পটুয়াখালীর দুমকি উপজেলার আন্দারিয়া এলাকার এক ব্যক্তি (৫০)। ওই ব্যক্তিকে তার স্বজনরা মুমূর্ষু অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার পর হাসপাতালে ভর্তি করেছিলেন। ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ১৩ জুন দুপুর ২টা পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net