সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০০

শিরোনাম :
মাস্ক ব্যবহার না করায় বরিশালে ৪ ব্যক্তিকে অর্থদণ্ড

মাস্ক ব্যবহার না করায় বরিশালে ৪ ব্যক্তিকে অর্থদণ্ড

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়াই বাজারে ঘোরাফেরার দায়ে ৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার নগরীর নথুল্লাবাদ, কালিবাড়ি রোড, লঞ্চ ঘাট ও পোর্ট রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

এ অভিযান পরিচালনা করেছেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। তিনি জানান, স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরার কারণে এই ৪ জনকে জরিমানা করা হয়েছে। ৪ জনের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার করানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net