, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
পিরোজপুরে প্রতিবেশীর আশ্রয়ে ধর্ষণের শিকার তরুণী

পিরোজপুরে প্রতিবেশীর আশ্রয়ে ধর্ষণের শিকার তরুণী

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ সোমবার (১৫ জুন) দুপুরে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত দুই ধর্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ভারত থেকে বাংলাদেশে আসে ২০ বছর বয়সী ওই তরুণী। এরপর বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের বাবার বাড়ি থেকে ইন্দুরকানীর পশ্চিম বালিপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসে সে। তার মামারা তাকে সেখানে আশ্রয় না দেয়ায় প্রতিবেশী জাহিদ (৩০) নামে এক যুবক মেয়েটিকে আশ্রয় দেয়। এরপর থেকে সে সেখানেই ছিল।

শনিবার বিকেলে মেয়েটি ওষুধ কেনার জন্য স্থানীয় বালিপাড়া বাজারে মনির (৩০) নামে এক ওষুধ ব্যবসায়ীর দোকানে যায়। সেখানে তাকে কোমল পানীয়ের সঙ্গে কৌশলে নেশা জাতীয় কিছু খাইয়ে জাহিদের সহায়তায় মেয়েটিকে পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামে একটি বাড়িতে নিয়ে যায় মনির। সেখানে তাকে সারারাত আটকে রেখে দুইজন মিলে ধর্ষণ করে এবং এর ভিডিও মোবাইলে ধারণ করে রাখে।

পরদিন রবিবার বিকেলে মেয়েটিকে পুনরায় পশ্চিম বালিপাড়া গ্রামে নিয়ে আসার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা মনির এবং জাহিদকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তারা বিষয়টি ইন্দুরকানী থানায় অবহিত করলে পুলিশ সোমবার দুপুরে জাহিদের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিকেলে মেয়েটিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ইন্দুরকানী থানা পুলিশ। তবে পলাতক রয়েছে অভিযুক্ত ধর্ষক মনির এবং জাহিদ।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, পুলিশ বিষয়টিকে গভীরভাবে তদন্ত করে দেখছে। তবে ঘটনাস্থল আরেক থানার আওতায় হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net