নিজস্ব প্রতিবেদকঃ দেশে প্রাণঘাতি কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের সংক্রমণ’র শুরু থেকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম কবির হাসান এর বিরুদ্ধে সন্মূখ সারির যোদ্ধা হিসেবে লড়াইয়ে অবর্তীণ হন। জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের নমুনা সংগ্রহ ও আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ঘরবসতি’ গড়ে তুলেছিলেন। কিন্তু হঠাৎ করে তার শরীরে জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ দেখা দিলে নিজের নমুনা পাঠান বরিশাল শেবাচিম হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে। সেখান থেকে গত বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভ আসে।
হাসপাতালের স্টাফ ও আগন্তুক সাধারণ রোগীদের নিরাপদে রাখতে তিনি বরিশালের বাসায় গিয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এর ফলে অন্যদের তিনি নিরাপদে রাখতে গিয়ে নিজ পরিবারের সদস্যদের ঝুঁকির মধ্যে ফেলেছেন।
এদিকে মানবদরদী এ চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার খবরে বানারীপাড়াবাসী সমব্যথী হওয়ার পাশাপাশি তার আশু সুস্থতা কামনা করেছেন ।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম কবির হাসান বলেন, মানবতার সেবায় ব্রতি থাকার ইচ্ছে নিয়ে চিকিৎসক হয়েছি এবং আমৃত্যু এ সেবায় ব্রত থাকবো। তিনি সুস্থ হয়ে আবারও যেন চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply