নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জেল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি ঝালকাঠির চাদকাঠি এলাকায়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তিকে সকাল সাড়ে ১০টার দিকে তার স্বজনরা ভর্তি করেন। ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ২২ জুন দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply