বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৪

শিরোনাম :
ভোলায় জজের স্ত্রী করোনায় আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা ১৮৭

ভোলায় জজের স্ত্রী করোনায় আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা ১৮৭

dynamic-sidebar

আকতারুল ইসলাম আকাশ,ভোলা ॥ ভোলায় সোমবার নতুন করে আরো এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ওই নারী ভোলার জেলা ও দায়রা জজের স্ত্রী।

ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ ত্যথ্য নিশ্চিত করেন। এর আগে গত শনিবার করোনায় আক্রান্ত হন ভোলার জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক।

এরপর গতকাল রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ জন। মৃত্যু হয়েছে দু’জনের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net