স্টাফ রিপোর্টার // বরিশাল শহরের অনামীলেনস্থ সড়কে ডিবি পুলিশের অভিযানে বেশকিছু ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ জনকে আটক করে ডিবি পুলিশ। ডিবির পুলিশের একটি দল এস আই ইউনুস আলি ফরাজীর নেতৃত্বে একদল সাদা পোষাক ধারী পুলিশ অনামীলেনস্থ সড়কে আফসানা কটেজের বিপরিতে সেলিম মিয়ার নিচ তলার ভাড়াটিয়া“ প্যাসিফিক সার্ভেসিং সেন্টার নামক দোকান হইতে মোঃ সাইদুল ইসলাম নান্টু, শ্রিকান্ত হাওলাদার ও আনোয়ার হোসেন রাজাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬ বোতল ফেনন্সিডিল ও ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৬১টি খালী ফেনসিডিলের বোতল উদ্বার করে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ৩ জনকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। ডিবি কার্যালয়ে নিয়ে সাইদুল ইসলাম নান্টু ও শ্রিকান্ড হাওলাদারকে আটক দেখিয়ে আনোয়ার হোসেন রাজাকে ছেড়ে দেয়া হয়। এ নিয়ে নগরী জুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছে যার মাধ্যমে মাদক স্পট চলে তাকেই সেড়ে দিল পুলিশ। অবস্য তারা জানায় আনোয়ার হোসেন রাজা নিজেকে ছাত্রলীগ নেতা বলে দাবী করে। আবার পুলিশের সাথেও তার রয়েছে গভীর সখ্যতা। আনোয়ার হোসেন রাজাকে ছেড়ে দেয়ার বিষয়ে একটি সূত্র দাবী করে রাজা তার প্রভাব খাটিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ডিবি পুলিশের কাছ থেকে পার পেয়ে যায়। যদিও ডিবি পুলিশের এসি নাসির উদ্দিন মল্লিক বলছেন অন্যটা। তিনি বলেন তিন জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসলে নান্টু ও শ্রিকান্ড আনোয়ার হোসেন রাজাকে নির্দোশ দাবী করে। তারা বলে রাজা তাদের কাছে টাক নিতে আসছিল। নান্টু ও শ্রিকান্ডের কথার উপর ভিত্তি করেই আনোয়ার হোসেন রাজাকে ছেড়ে দেয়া হয় বলে দাবী করে তিনি। তিনি আরও জানান, উদ্ধতন কতৃপক্ষও বিষয়টি অবহিত আছেন। উল্লেখ্য আনোয়ার হোসেন রাজকে ছেড়ে দিয়ে নান্টু ও শ্রিকান্ডের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply