, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
পরিক্ষা না করে পিরোজপুরের ৫৬ নমুনা ফেরত পাঠালো শেবাচিম

পরিক্ষা না করে পিরোজপুরের ৫৬ নমুনা ফেরত পাঠালো শেবাচিম

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি॥ করোনাভাইরাস পরীক্ষার জন্য পিরোজপুর থেকে পাঠানো ৫৬টি নমুনা পরীক্ষা না করেই ফেরত পাঠিয়েছে বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। গতকাল সোমবার ওই নমুনাগুলোকে ‘রিজেক্টেড’ দেখিয়ে ফেরত পাঠানো হয়।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ফেরত আসা নমুনাগুলো গত ১৬ জুন বরিশালে পাঠানো হয়েছিল। তবে কী কারণে নমুনাগুলো পরীক্ষা করা হয়নি, তা উল্লেখ করেনি ল্যাব কর্তৃপক্ষ। নমুনা দেওয়া ওই ৫৬ ব্যক্তির কাছ থেকে আবারও নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বলেও জানান তিনি।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার রাতে পাওয়া করোনাভাইরাসের পরীক্ষার ফলের মধ্যে তার অফিসের একজন কর্মচারীর করোনা পজিটিভ এসেছে। বর্তমানে আক্রান্ত ওই কর্মচারী বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

পিরোজপুরের সাতটি উপজেলা থেকে এ পর্যন্ত ২ হাজার ৭৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এখনো ৭৪৬টি নমুনার ফল পায়নি পিরোজপুর স্বাস্থ্য বিভাগ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net