উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে ৫কেজি গাঁজা ও নম্বরবিহিন মোটর সাইকেলসহ মাদক সম্রাট রাজু (৪০) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল ১০ অক্টোবর সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই তৌহিদুজ্জামান এর নেতৃত্বে এস.আই জসিম উদ্দিন, এ.এস.আই মনিরুল ইসলাম, আল আমিন জাহাঙ্গীর হোসেন, কনষ্টেবল জহির মিলে ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর এম.এ জলিল সেতুর ঢালে হক মাষ্টারের বাড়ির সামনের জঙ্গল থেকে ৫কেজি গাঁজার কার্টুন, নম্বরবিহিন প্লাটিনা মোটরসাইকেলসহ বরিশালের চরমোনাই ইউনিয়নের গিলাতলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে রাজু হাওলাদারকে গ্রেফতার করে। রাজু জানায় দীর্ঘ ৩/৪ বছর এ ব্যবসার সাথে জড়িত। কুমিল্লা থেকে বরিশালগামী পরিবহনে এ গাঁজা বহন করে ভোর রাতে ব্রীজের ঢালে জঙ্গলে রাখা হয়েছিল। ওখান থেকে মোটরসাইকেলে বহন করে চরমোনাইর গিলাতলা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে অরুন হাওলাদারের কাছে পৌছে দেয়া হত। কখনো কখনো জয়শ্রী বাসস্টান্ডের পাশে নতুন শিকারপুর, ইচলাদী জঙ্গলে রাখা হত। মাসে ২/৩ বার বহন করতে পারলে প্রতিবার ১ হাজার টাকা করে ভাড়া পেত। এস.আই তৌহিদুজ্জামান জানান, রাজুর বিরুদ্ধে চরমোনাইসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি মাদক সম্রাট। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply