, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি

ব‌রিশা‌লে বাস‌দের সড়ক অব‌রোধ, বি‌ক্ষোভ

dynamic-sidebar

স্টাফ রি‌পোর্টার:বিনা পরীক্ষায়, বিনা অক্সিজেনে, বিনা চিকিৎসায় কোন মৃত্যু আমরা চাই না -সহ ৮ দফা দাবী বাস্তবায়নের দাবিতে নগরের প্রাণকেন্দ্র সদর রোডে এক ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা আহবায়ক কমিটি। ক‌রোনা মহামা‌রির ম‌ধ্যে দে‌শে সম্ভবত এটাই কোন রাজ‌নৈ‌তিক দ‌লের বড় কর্মসূচী। আজ বৃহস্পতিবার (২৫ই) জুন সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী নগরের প্রাণকেন্দ্র জনবহুল সড়ক সদররোডের সড়ক পথ দুই প্রান্ত বন্ধ করে অবরোধ কর্মসূচির সা‌থে সমাবেশ করা হয়।

সড়ক অবরোধ কর্মসূচি পালন কালে বরিশাল বাসদ জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী প্রশাসনের সকল দপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন আজকের এই সড়ক অবরোধ কর্মসূচির মাধ্যমে বরিশালবাসীর দাবীগুলো দ্রুত পুরণ করা না হলে আগামীতে হরতাল পালন সহ কঠোর কর্মসূচি দেয়া হ‌বে।

জেলা বাসদ আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাসদ বরিশাল বরিশাল মহানগর সাধারন সম্পাদক আসাদুল হক মুন্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার। এসময় আরো বক্তব্য রাখেন বাসদ শ্রমীক ফ্রন্ট নেতা শহিদুল ইসলাম,জোহরা রেখা,বরিশাল বে-সরকারী শিল্প প্রতিষ্ঠান সোনারগাও টেক্সটাইল মিল শ্রমিক নেতা নুরুল হক প্রমুখ।

বাসদ বরিশাল জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, দেশের ৮টি বিভাগের মধ্যে করোনা চিকিৎসায় বরিশাল রয়েছে সর্ব নিম্নস্থানে।

যেখা‌নে ঢাকায় করোনা পরিক্ষার জন্য ল্যাব ৩৮টি,চট্রগ্রামে ৯টি,সদ্যোজাত বিভাগ রংপুর- ময়মনসিংহে ২টি। বরিশাল বিভাগের ৬ জেলার কোটি মানুষের চিকিৎসা ভরসাস্থল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার পরিক্ষার জন্য পিসিআর ল্যাব মাত্র ১টি।

দক্ষ টেকনোলজিস্ট না থাকার কারনে নমুনা পরীক্ষা করাতে গিয়ে রোগীরা হচ্ছেন চরম হেনস্থার শিকার।

অবরোধ কর্মসূচি পালন শেষে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে পুনরায় ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়।।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net