বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫২

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম
বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

dynamic-sidebar

প্রধান বিচারপতি এসকে সিনহাকে গৃহবন্দী করার প্রতিবাদে ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার দাবীতে সপ্তাহব্যপী কর্মসূচীর আওতায় বরিশালে বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। বেলা ১টার দিকে নগরের ডিসি অফিস সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবি ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে  উপস্থিতি ছিলেন বিএনপিপন্থী আইজীবী  এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, এ্যাড. মোখলেছুর রহমান বাচ্চু, এ্যাড পারভেজ আকন বিপ্লব প্রমুখ। মিছিলটি ফজলুল হক এ্যাভিনিউ হয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীরা জড়ো হয়ে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করার প্রস্তুতি নেয়। ওইসময় আওয়ামীপন্থী আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সেখান এসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে টেনে নেয়ার চেষ্টা করে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হওয়ার একপর্যায়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা সরে যান। উল্লেখ্য এরআগে গত ২ দিনে আওয়ামী পন্ধী আইনজীবীদের বাধায় আদালত চত্তর মিছিল কিংবা মানববন্ধন করতে পারেনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net