, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
অনলাইন প্ল্যাটফর্মে আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল মেলা

অনলাইন প্ল্যাটফর্মে আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল মেলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতির কারণে আজ ২৮ জুন প্রথম বারের মত অনলাইন প্ল্যাটফর্মে শুরু হচ্ছে ডিজিটাল মেলা। যা সারা দেশে একযোগে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই এর সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

দেশের ৬৪টি জেলায় ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে এ ডিজিটাল মেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

মেলায় জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ডাক বিভাগ, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বিআরটিএ, পাসপোর্ট, সমাজসেবা, যুব উন্নয়ন, সড়ক ও জনপথ, ফ্রিল্যান্সার, ডিজিটাল সেন্টারসহ জেলার ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরকারের বিভিন্ন উদ্যোগসমূহ ডিজিটাল মেলায় অনলাইনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরবে।

জেলা প্রশাসক জানান, মেলার দর্শক বা ভিজিটরগণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বরিশাল জেলার ওয়েবপোর্টাল, জেলা প্রশাসনের ফেসবুক পেজ ভিজিটের মাধ্যমে মেলার কার্যক্রম উপভোগ করা যাবে।

তাছাড়া এ মেলায় অনলাইনের মাধ্যমে প্রশ্নোত্তরের সুযোগ থাকবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net