বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫২

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম
পিরোজপুরে এক কবরে চার নবজাতক

পিরোজপুরে এক কবরে চার নবজাতক

dynamic-sidebar

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে এক কবরে চারটি নবজাতককে দাফন করেছেন তাদের স্বজনরা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, ভান্ডারিয়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে (ক্লিনিকে) সোমবার রাতে এক প্রসূতির একসঙ্গে চারটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে।
তবে সন্তান চারটি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে বলে ওই ক্লিনিকের ম্যানেজার বিজন কান্তি জানান। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার হেতালিয়া গ্রামের মাকসুদুর রহমান গাজীর মেয়ে বুশরাকে (২৪) যশোরের মাছুম বিল্লাহ নামের এক যুবকের সঙ্গে বিয়ে দেয়া হয়। বুশরার বিয়ের পর এই প্রথম তার গর্ভে সন্তান আসে।

রোববার সন্তান ভূমিষ্ঠের জন্য আমাদের ক্লিনিকে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে স্বাভাবিকভাবেই তার তিনটি পুত্র ও একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। তবে সব সন্তানই মৃত ভূমিষ্ঠ হয়েছে। প্রসূতি সুস্থ আছেন।

এদিকে সন্তানদের নানা মাকসুদুর রহমান গাজী বাড়ি এনে রাতেই নবজাতকদের এক কবরে দাফন করেন। নবজাতকদের একই কবরে দাফনের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয়রা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net