, ,

শিরোনাম :
৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড়
বরিশালে করোনায় আক্রান্ত হয়ে পুলিশসহ ৪ জনের মৃত্যু

বরিশালে করোনায় আক্রান্ত হয়ে পুলিশসহ ৪ জনের মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের আরও চারজন কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট মৃত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৮৪৮।

বরিশাল বিভাগের ছয় জেলার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি জানান, গতকাল সোমবার রাতে এ প্রতিবেদন পাওয়া গেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের যে চারজন মারা গেছেন, তাঁরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আবদুল্লাহ খান (৭৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলার শাহানাজ পারভীন (৬২), ভোলা সদরের খোরশেদ আলমের (৮২) এবং বরগুনার আমতলী থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দীন (৫৪)।
Lifebuoy Soap

মোট মৃত্যুর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস ওয়ার্ডে গত ২৮ মার্চ থেকে গতকাল পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর ৬০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের উপসর্গ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, কোভিডে মারা যাওয়া ৬০ জনের মধ্যে গত মে মাস পর্যন্ত মারা যান ১০ জন। বাকি ৫০ জনই মারা যান চলতি জুন মাসে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ৯ এপ্রিল বরগুনা ও পটুয়াখালী জেলায় দুজন রোগীর মৃত্যুর পর নমুনা পরীক্ষায় এই বিভাগে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর এই বিভাগে সংক্রমণ বাড়তে থাকে। জুনে এই সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পায় আশঙ্কাজনক হারে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net