বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭

শিরোনাম :
বরগুনার বামনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

বরগুনার বামনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বামনা উপজেলা সদরে ১৪ বছরের এক মানসিক কিশোরী প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামে বুধবার বিকেলে এ ধর্ষনের ঘটনাটি ঘটেছে

ধর্ষিতার পরিবার অসহায় দরিদ্র থাকার কারনে প্রভাবশালী মহল স্থানীয়ভাবে বিষয়টি ধামা-চাপা দেয়ার চেষ্টা করছেন। এমনকি ধর্ষিতা কিশোরী অসুস্থ্য থাকলেও তাকে চিকিৎসা করানো হচ্ছে না, অপরদিকে অর্থের অভাবে ধর্ষিতা কিশোরীর পরিবারও তাকে চিকিৎসা করাতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, বামনা উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামের সুলতান প্যাদার ছেলে বাবুল প্যাদ্যা ( ৩৮) একই গ্রামের ১৪ বছরের মানসিক প্রতিবন্ধি কিশোরীকে বসত ঘরে একা পেয়ে ধর্ষণ করেছে।

এসময় ধর্ষিতা কিশোরীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক বাবুল প্যাদা পালিয়ে যায়। বর্তমানে ধর্ষিতা কিশোরী বিছানায় অসুস্থ্য অবস্থায় কাতরাচ্ছেন। অপর দিকে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না ধর্ষিতার পরিবার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net