, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
করোনা পরিস্থিতির চার মাসে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ৫৩ লাখ টাকা জরিমানা

করোনা পরিস্থিতির চার মাসে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ৫৩ লাখ টাকা জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ শুরু থেকেই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা জুড়ে কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছে বরিশাল জেলা প্রশাসন। চলমান করোনা পরিস্থিতির বিগত চার মাসে সরকারি নির্দেশনা মেনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন তারা।

মহানগরীসহ জেলার ১০টি উপজেলা মোবাইল কোর্টের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে বেশ ভূমিকা রেখে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

তাদের ধারবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে বিগত প্রায় চার মাসে সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে বরিশাল জেলায় মোট ৪১৭টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। যার অনুকূলে ৫৩ লাখ ১৬ হাজার ১৮৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে বলা হয়েছে বিগত ১০ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে মোট ৮৫৮ ব্যক্তি ও ৭৫৩টি প্রতিষ্ঠান থেকে উল্লেখিত পরিমান জরিমানা আদায় করা হয়। একই সময় বিভিন্ন মেয়াদে ৫৭ জনের কারাদ- ও ১৩টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।

চলমান করোনা সংকটে জেলা প্রশাসনের এমন কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে জানিয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘জনগণের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সদা সচেষ্ট রয়েছে প্রশাসন। পাশাপাশি সংকট মোকাবেলায় সকলকে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net