মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৩

শিরোনাম :
গৌরনদীর সেই প্রতারক সুমনের বিরুদ্ধে স্ত্রী’র ডাবল মামলা

গৌরনদীর সেই প্রতারক সুমনের বিরুদ্ধে স্ত্রী’র ডাবল মামলা

dynamic-sidebar

 

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের এইচ এম আলীর পুত্র সুমন হাওলাদার। অর্থের বিনিময় নিজের স্ত্রীকে দিয়ে বরিশালের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করে কিছু দিন পূর্বে মামলা দায়ের করেন। মামলায় সুমন স্ত্রীর নানা কু-রুচি পূর্ণ বক্তব্য দেন। সেই মামলায় চিকিৎসকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে মামলা উত্তোলন করেন। টাকার প্রয়োজনে স্ত্রীকে দিয়ে নানা কুট কৌশল অবলম্বন করে মামলা দায়েরেও পিছ পা হয় না সুমন। এভাবে অনেক স্থান থেকেই অর্থের বিনিময় নানা ভাবে কাজ করে যাচ্ছে সুমন। স্ত্রী’র সেই মামলা থেকে ৪ লক্ষ টাকা নেয়ার কথা স্বীকার করেন সুমনের স্ত্রী শাকিলা খানম রিয়া। সেই টাকা দিয়ে ব্যবসা করতে গিয়ে লোকসানের মুখে পরে প্রতারক সুমন। এর পর থেকেই শুরু স্ত্রী নির্যাতনের ঘটনা। সুমন অনেক সুচতুর হওয়ার কারনে এবং স্থানীয় এক প্রভাবশালী সাংবাদিক এর আত্মীয় হওয়ার সুবাধে ভয়ে মুখ খুলতো না অসহায় স্ত্রী। অবশেষে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল আমলী ম্যাজিষ্ট্রেট আদালতে সুমনের স্ত্রী বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় একটি মামলা দায়ের করেন যাহার সিআর নং ১৭৮/১৭। মামলায় উল্লেখ্য করেন তার স্বামী অর্থলোভী এবং নেশাগ্রস্ত। আরো উল্লেখ্য রয়েছে আমার স্বামী অর্থের জন্য আমাকে বিক্রয় করিতে পিছ পা হয় না। মামলা সূত্রে জানা গেছে গত ৪ বছর পূর্বে গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের শাকিলা খানম রিয়াকে বিয়ে করে প্রতারক সুমন। বিয়ের পর থেকেই যৌতুক দাবী করে আসছে সুমন। যৌতুক দিতে অস্বীকার করায় তাকে তালাক দিয়ে ২ লক্ষ টাকা যৌতুক নিয়ে অনত্র বিয়ে করবেন সুমন এমন হুংকার দেন। অপরদিকে মামলা দায়েরের পর থেকে বাদীনিকে মোবাইল ফোনে হুমকি প্রদান করে। গত ৯ অক্টোবর বাদীর বাড়িতে গিয়ে প্রকাশ্যে দিবালকে যৌতুক ছাড়া তাকে ঘরে নিবে না বলিয়া জানায় এবং মামলা তুলিয়া না নিলে খুন জখমের ভয় দেখায়। এঘটনা বরিশাল বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১০৭ ধারায় আরো একটি মামলা দায়ের করেন। সুমনের বিরুদ্ধে আরো তথ্য নিয়ে আসছে ধারাবাহিক প্রতিবেদন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net