শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৮

শিরোনাম :
সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে আরিফিন মোল্লার শোক

সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে আরিফিন মোল্লার শোক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আজীবন সংগ্রামী রাজনীতিবিদ, সাহারা খাতুন এমপি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সদস্য যুববন্ধু আরিফিন মোল্লা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আরিফিন মোল্লা।শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন আরিফিন মোল্লা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়) সাহারা খাতুনের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আনিসুর রহমান। গত ২রা জুন, ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন।

 

এরপর অবস্থার অবনতি হলে গত ১৯শে জুন তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। মেডিকেল টিমের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সাহারা খাতুন এমপিকে ব্যাংককে নেওয়া হয়েছিল। আওয়ামী লীগের এই মহীয়সী নেত্রী সাহারা খাতুন তৃতীয় মেয়াদে জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছিলেন।এর আগে, ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net