নিজস্ব প্রতিবেদকঃবরিশালে গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) নতুন করে ৫৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকসহ সরকারি দপ্তরে কর্মরত মোট ৭ রয়েছেন। এছাড়াও রয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ চিকিৎসক এবং জেলা পুলিশ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৪ সদস্য। এর ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৮৫৯।
তবে ২৪ ঘণ্টায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট মৃতের সংখ্যা ৩১ জনই রয়েছে। এছাড়া এদিনে সুস্থতা লাভ করেছেন ২৩ ব্যক্তি। অদ্যবধি জেলায় মোট ৫৫১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার আগৈলঝাড়া উপজেলায় ৬ জন, বাকেরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ০১ জন স্বাস্থ্য পরিদর্শকসহ ৫ জন, বাবুগঞ্জ উপজেলায় ৪ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১ জন মেডিকেল অফিসার, মুলাদী উপজেলায় ১ জন, গৌরনদী উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে বরিশাল নগরীর বগুড়া রোড ও কাউনিয়া প্রত্যেক এলাকায় ৩ জন করে ৬ জন, রুপাতলী ও ব্যাপ্টিস্ট মিশন রোড প্রত্যেক এলাকায় ২ জন করে ৪ জন, গোরস্থান রোড, ভাটিখানা, বটতলা, সিঅ্যান্ডবি রোড প্রত্যেক এলাকায় ১ জন করে ৪ জন, ব্যাংকসহ সরকারি দপ্তরে কর্মরত ০৪ জন, জেলা পুলিশে কর্মরত ০২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ২ জন, সদর জেনারেল হাসপাতালের ১ জন নার্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ চিকিৎসক, সদর উপজেলাধীন চরমোনাই ও চরবাড়িয়া এলাকায় ১ জন করে ২ জনসহ মোট ৪৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
ঢাকার ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর উপজেলার ৬ জন, বাকেরগঞ্জ উপজেলার ২ জন, মুলাদী ও বাবুগঞ্জ প্রত্যেক উপজেলায় ১ জন করে ২ জনসহ মোট ১০ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply