, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরগুনায় করোনা উপসর্গে আবাসিক হোটেলে পল্লী চিকিৎসকের মৃত্যু

বরগুনায় করোনা উপসর্গে আবাসিক হোটেলে পল্লী চিকিৎসকের মৃত্যু

dynamic-sidebar

তালতলী (বরগুনা) প্রতিনিধি :: বরগুনার তালতলীতে আবাসিক হোটেল থেকে ইদ্রিসুর রহমান (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি কয়েকদিন ধরে করোনার বিভিন্ন উপসর্গে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা শহরের সদর রোডস্থ ভাই ভাই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ইদ্রিসুর রহমান জেলার পাথরঘাটা উপজেলার লাঠিমারা এলাকার বাসিন্দা।

জানা গেছে, ইদ্রিসুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোর-এ চাকরী শেষে ২০০৭ সালে অবসর নিয়ে তালতলী উপজেলার মাছ বাজার সংলগ্ন এলাকায় চেম্বার খুলে পল্লী চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। সেই সুবাদে তিনি প্রায় ৩ বছর যাবত ওই আবাসিক হোটেলের ২য় তলার ২০ নম্বর কক্ষে রাত্রিযাপন করতেন। তার পরিবারের লোকজন ঢাকায় বসবাস করেন।

ওই হোটেলের পাসের কক্ষে অবস্থানকারী আরেক পল্লী চিকিৎসক মাসুদ জানান, গত কয়েক আগে ইদ্রিসুর রহমান জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা আক্রান্ত হন। তিনি নিয়মিত খাওয়া-দাওয়াও করতে পারছিলেন না। শনিবার সকাল ৮টার দিকে তার খোঁজ নিতে গেলে তাকে মৃত অবস্থায় দেখা যায়। পরে তার ভগ্নিপতিকে খবর দেয়া হয়।

তালতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পল্লী চিকিৎসক ইদ্রিসুর রহমানের স্বজনরা জানিয়েছে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net