বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০০

শিরোনাম :
আমির হোসেন আমুর মায়ের মৃত্যুবার্ষিকীতে কুশঙ্গলে দোয়া মাহফিল

আমির হোসেন আমুর মায়ের মৃত্যুবার্ষিকীতে কুশঙ্গলে দোয়া মাহফিল

dynamic-sidebar

নলছিটি প্রতিনিধি :: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ক্ষমতাসীন জোট ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু এমপি’র মা আকলিমা খাতুনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) বাদ আসর বাংলাদেশ আওয়ামী লীন,নলছিটি, কুশঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের

আয়োজনে কুশঙ্গল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ ও পরলোকগত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

 

দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন নকুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুশঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net