নিজস্ব প্রতিবেদকঃবরিশালে মুষলধারার বৃষ্টিতে ডুবে গেছে নগরীর নিচু এলাকা। একই সঙ্গে ছিল ঘন ঘন বজ্রপাত ও দমকা হাওয়া। সোমবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়।
বরিশাল বিভাগের অন্য জেলাগুলোতেও একই ধারায় বৃষ্টির খবর পাওয়া গেছে। ১২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস।
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, প্রথম দফায় প্রায় দুই ঘণ্টায় ৬০ মিলিমিটার এবং দ্বিতীয় দফায় ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে নগরীর প্রাণকেন্দ্র সদর রোড, প্রেসক্লাব সড়ক, পলাশপুর, রসুলপুর, চরেরবাড়ি, গোরস্থান সড়কসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ এলাকার পানি নেমে গেছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply