সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৯

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
আমাদের সমাজে মানবিক অবক্ষয়ের কারনে শিশুরা নির্যাতিত হচ্ছে- জেবুন্নেছা আফরোজ

আমাদের সমাজে মানবিক অবক্ষয়ের কারনে শিশুরা নির্যাতিত হচ্ছে- জেবুন্নেছা আফরোজ

dynamic-sidebar

শামীম আহমেদ ।শিশু পেলে অধিকার খুলবে নতুন বিশ্বদ্বার এ শ্লোগান নিয়ে বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন শিশু সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সদর (৫) আসন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ বলেন আমাদের সমাজে আজ মানবিক অবক্ষয়ের কারনে দিন দিন ঘড়ে বাহিরে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। তিনি আরো বলেন আমাদের আজকের শিশুরা মুক্তিযুদ্বে অর্জিত বাংলাদেকে আরো বিশ্বের প্রথম সারির দেশগুলোর সামনে বড় করে তুলে ধরে বলবে আমরাই বাঙ্গালী জাতী নিজস্ব ভাষার জন্য সংগ্রাম করেছি।

আজ সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী,শিশু সংঘঠক জীবন কৃষ্ণ দে,মুক্তিযুদ্বা আক্কাস হোসেন ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী(হোসেন নানা) শিশু সংগঠনের সভাপতি আয়সা সিদ্দিকা ও নিলয় ঘোষ।
প্রধান অতিথি এসময় আরো বলেন আমাদের প্রধান মন্ত্রী রাস্ট্র ক্ষমতায় আসার পর থেকে শিশুদের সুন্দর ভাবে বেড়ে উঠার জন্য কাজ করে যাচ্ছে।
আমরাই একমাত্র দেশ বছরের শুরুতেই প্রতিটি স্কুলে শিশুদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব পালন করে থাকি।

প্রধান অতিথি শিশুদের অভিভাবক সহ সকলের প্রতি সহনশীল হওয়ার জন্য আহবান জানান।

পড়ে শিশুদের জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net