মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৮

বরিশালে ৯৭টি সেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে চেক বিতরণ

বরিশালে ৯৭টি সেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে চেক বিতরণ

dynamic-sidebar

বরিশাল বিভাগের ৯৭টি সেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে বাৎসরিক অনুদানের চেক বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউসে মিলানায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উদ্যোগে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমশনার মোঃ শহিদুজ্জামান। বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আ’লীগ নেতা হোসেন চৌধুরী প্রমূখ। ৯৭টি সেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে বরিশাল বিভাগের ৬ জেলায় জেলা পর্যায়ে ১২ টি সংগঠনকে ৩৫ হাজার টাকা করে এবং বরিশাল জেলার ১০ উপজেলার ৮৫ টি সংগঠনকে ১৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ১৮ লাখ ১৫ হাজার টাকার অর্থ সহায়তার এ চেক প্রদান করা হয়।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net