শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৯

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
বানারীপাড়ায় ভূমি অফিসে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে কানুনগো’র ঘুষিতে অফিস সহকারী আহত

বানারীপাড়ায় ভূমি অফিসে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে কানুনগো’র ঘুষিতে অফিস সহকারী আহত

dynamic-sidebar

রাহাদ সুমন,বানারীপাড়া॥ বানারীপাড়ায় ভূমি অফিসে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে কানুনগো’র অতিরিক্ত দাযিত্বে থাকা সার্ভেয়ার হাবিবুর রহমানের ঘুষিতে অফিস সহকারী আতাহার আলী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর আগে এসিল্যান্ড অজিত দেবের হাতে অফিস সহকারী আতাহার আলী আহত হয়েছিলেন। জানা গেছে বানারীপাড়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিপন দু’মাস পূর্বে উপজেলা ভূমি অফিসে তার জমির ৫টি পর্চার সই মোহর নকল(সি.পি) উঠাতে দেন। গত সোমবার অফিস সহকারী আতাহার আলী সি.পির সাক্ষর নেওয়ার জন্য কানুনগো’র অতিরিক্ত দায়িত্বে থাকা সার্ভেয়ার হাবিবুর রহমানের কাছে গেলে তার কাছে তিনি এ ব্যপারে খরচ(ঘুষ) নেওয়া হয়েছে কিনা জানতে চান। আতাহার আলী কিছু নিয়েছেন জানালে তাকে কেন দেওয়া হয়নি তার কাছে এর কৈফিয়ত চান এবং ক্ষিপ্ত হযে সাক্ষর দান থেকে বিরত থাকেন। ওই দিনই তিনি জাহিদুল ইসরাম রিপনের কাছে অজুহাত হিসেবে জমির খতিয়ানের হাল নাগাদ দাখিলা চান এবং অসম্পূর্ণ সি.পি ফেরত দেন।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জাহিদুল ইসলাম রিপন ওই অসম্পূর্ণ সি.পি নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি’র (এসিল্যান্ড) অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও ইসরাত জাহানের কাছে গেলে অফিসিয়াল কপি দেখে ক্ষিপ্ত হয়ে তিনি তা ভূমি অফিসে নিয়ে যাওয়ার জন্য অফিস সহকারী আতাহার আলীর কাছে দিয়ে দেন।ইউএনও’র কার্যালয় থেকে অসম্পূর্ণ সি.পি নিয়ে আতাহার আলী ভূমি অফিসে ফিরে এলে ঘুষের ভাগ না পাওয়ায় ক্ষিপ্ত কানুনগো’র অতিরিক্ত দায়িত্বে থাকা সার্ভেয়ার হাবিবুর রহমান নিজেকে রক্ষা করতে ওই সি.পি তিনি দেননি বলে দাবী করে আতাহার আলী দিয়েছেন এ অভিযোগ তুলেন।এনিয়ে দু’জন বাগবিতন্ডায় লিপ্ত হন এবং এক পর্যায়ে হাবিবুর রহমান বৃদ্ধ আতাহার আলীর মুখে ঘুষি দেন। বিষয়টি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান অভিযুক্ত সার্ভেযার হাবিবুর রহমান ও আহত অফিস সহকারী আতাহার আলীকে তার কার্যালয়ে ডেকে নিয়ে দু’জনের বক্তব্য নেন।এসময় তিনি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মো সেলিম নামের এক ব্যক্তির লিখিত ও জাহিদুল ইসলাম রিপনের মৌক্ষিক সাক্ষ্যও নেন।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান তদন্তে অভিযোগ প্রমানিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনে ফৌজদারী মামলা দায়ের করা হবে।এদিকে অভিযুক্ত সার্ভেয়ার হাবিবুর রহমান বাগবিতন্ডার কথা স্বীকার করলেও ঘুষের টাকা ভাগাভাগি ও মারধরের কথা অস্বীকার করেছেন।প্রসঙ্গত চলতি বছরের ২৯ জানুয়ারী বানারীপাড়া উপজেলা ভূমি অফিসে এ্যাসিল্যান্ড হিসেবে অজিত দেব যোগদান করে ঠুনকো বিষয়ে অফিস সহকারী বৃদ্ধ আতাহার আলীকে মারধর করে বিপাকে পড়েন।২১ মে চট্রগ্রাম বিভাগের দূর্গম এলাকায় তাকে বদলী করা হয়। সেই থেকে জনগুরুত্বপূর্ণ এসিল্যান্ড পদটি শুণ্য রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net