, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ী জখম

কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ী জখম

dynamic-sidebar

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে সেলিম হাওলাদার (৪০) নামের এক ব্যবসায়ী মারাত্মক জখম হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মহিপুর খান বরফ মিল সংলগ্ন এলাকায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ এ ঘটনায় চা দেকানী বাহারকে আটক করেছে। এছাড়া ঘটনাস্থলে গিয়ে ছুরিটি উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহিপুরের চায়ের দোকানী বাহার ও সেলিমের সাথে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায় বাহারের দোকানে থাকা একটি ছুরি দিয়ে সেলিমের বুকে কোপ দেয়। এতে সে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক আহত সেলিমকে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় স্থানীয়রা বাহারকে আটক করে মহিপুর থানা পুলিশকে খবার। পুলিশ ঘটনাস্থ গিয়ে ছুরিসহ তাকে আটক করে। আহত সেলিম হাওলাদার মহিপুরের মৎস্য বরসায়ি। তার বাড়ি নজিপুর গ্রামে বালে জানা গেছে ।

ছুরিকাঘাতে আহত সেলিম’র মেয়ে জামাই রাসেল বলেন- ছুরিটি বুকে প্রায় তিন ইঞ্চি ঢুকে গেছে। এতে ফুসফুসে আঘাত লেগেছে। বর্তমানে সে বরিশাল হাসপালে চিকিৎসাধীন রয়েছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) মো.মিজানুর রহমান, এ ঘটনায় একজকে আটক করা হয়েছে। এছাড়া চাকুটি জব্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net