রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৬

শিরোনাম :
মঠবাড়িয়ায় গৃহবধূকে খুন করে হাসপাতালে লাশ রেখে পালালো স্বজন!

মঠবাড়িয়ায় গৃহবধূকে খুন করে হাসপাতালে লাশ রেখে পালালো স্বজন!

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শাকিলা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে আত্মহত্যার অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। নিহত শাকিলা পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হরিনপালা গ্রামের মোঃ কাইউম হাওলাদারের মেয়ে । গত ২৯ জুন মঠবাড়িয়া থানার অন্তর্গত মিরুখালী রোড ভাই বোন ভিলা ৭ নং ওয়ার্ড মঠবাড়িয়া পৌরসভার আঃ মান্নান ঘরামীর বসতঘরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, গত ২০১৮ সালের ২৬ জানুয়ারি শাকিলার সঙ্গে মঠবাড়িয়া পৌর শহরের হাসান ঘরামীর বিয়ে হয়। বিবাহের ১ বছর যেতে না যেতেই ওই নববধূর ওপর শুরু হয় নির্যাতন। এরই ধারাবাহিকতায় একপর্যায়ে আসতে থাকে জীবনে মেরে ফেলার হুমকি। আর এ হুমকির মধ্যেই শাকিলাকে আটক করে রাখা হয়েছে এমন খবরে শাকিলার বাবা থানা পুলিশের সহযোগিতায় হাসান ঘরামীর পৌর শহরের ওই বাসা থেকে উদ্ধার করে আবার স্হানীয় গন্যমান্যদের মধ্যস্থতায় আপোষ রফা করেন। কিন্তু কন্যা সন্তান জন্মের পর নির্যাতন আরো বাড়িয়ে দিয়ে ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। টাকা না দিলে খুন করারও হুমকি দেয় তারা। একপর্যায়ে ঘটনার তারিখ ও সময় যৌতুকের দাবিতে ভিকটিম শাকিলাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে আসামীরা নিহতের লাশ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net