সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৪

শিরোনাম :
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’

আগৈলঝাড়ায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

dynamic-sidebar

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পুতুলের লাশ ময়নাতদন্তর জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী নুশরাত জাহান নোহার লাশ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই ওই ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামের নারায়ণ বৈরাগীর কলেজ পড়ুয়া মেয়ে পুতুল বৈরাগীর (১৮) ঝুলন্ত লাশ বৃহস্পতিবার সন্ধ্যার পরে উদ্ধার করেছে এসআই সুশান্ত কুমার।

এসআই সুশান্ত কুমার জানান, ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পুতুল। তবে তাৎক্ষণিকভাবে পুতুলের আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। পুতুল স্থানীয় বাগধা কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

পুতুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বাগধা দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুশরাত জাহান নোহাকে ওই স্কুলের শিক্ষক শিক্ষক সুমন পাইক কর্তৃক মারধরের ঘটনার পরে বুধবার দুপুরে নিজ ঘর থেকে নোহার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net