, ,

শিরোনাম :
বরিশালে গৃহবধূকে নির্যাতন করে স্বামী হত্যার স্বীকারোক্তি আদায়ের অভিযোগ

বরিশালে গৃহবধূকে নির্যাতন করে স্বামী হত্যার স্বীকারোক্তি আদায়ের অভিযোগ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টারঃ বরিশালে নির্যাতন করে স্বামী হত্যার স্বীকারোক্তি আদায় করায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন ঘটনার শিকার গৃহবধূ আমিনা আক্তার লিজা (৩০)। শনিবার বরিশাল প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলন করে লিজা বলেন, কেতোয়ালি মডেল থানার এসআই বশির আহমেদ (সাময়িক বরখাস্ত) ও এসআই ফিরোজ আল মামুনসহ কয়েকজন তাকে পুলিশ হেফাজতে নিয়ে অমানুষিক নির্যাতন করেছে। কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তখন থানায় উপস্থিত থাকায় তারাও বিষয়টি অবগত ছিলেন। আমি তাদের সবার বিচার চাই।

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামে গত বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে নিজ ঘরে খুন হন দলিল লেখক রেজাউল করীম রিয়াজ (৪৫)। হত্যাকাণ্ডের পর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় লিজা ২০ ফেব্রুয়ারি কথিত প্রেমিক মাসুমকে সঙ্গে নিয়ে স্বামী হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার অধিকতর তদন্তকালে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ছগীর তিন যুবককে গ্রেপ্তার করলে তারাও রিয়াজকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। তারা বলেছে, ঘরে চুরি করতে ঢুকলে রিয়াজ জেগে ওঠায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। ফলে রিয়াজ হত্যা মামলটি বর্তমানে বরিশালে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এসআই বশির আহমেদকে অন্য একটি ঘটনায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ গত সপ্তাহে সাময়িক বরখাস্ত করেছে বরিশাল মহানগর পুলিশ।

শনিবার সংবাদ সম্মেলনে লিজা বলেন, রিয়াজ খুন হওয়ার সময় তিনি অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করে পুলিশ। ভাই-বোনকে আটকের পাশাপাশি যৌন নির্যাতন করার ইঙ্গিত দিয়েছিলেন এসআই বশির। শেখানো স্বীকারোক্তি না দিলে আবারও রিমান্ডে এনে নির্যাতনের ভয় দেখানো হয়। আদালতে নেওয়ার পর তাকে একই ধরনের তিনজন কর্মকর্তার কক্ষে নিয়ে বিভ্রান্তিতে ফেলায় তিনি বুঝতে পারেননি আসল বিচারক কে।

লিজার অভিযোগ, নিহত স্বামী রিয়াজের ভাই মনিরুল ইসলাম রিপন তাকে ও তার সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য এসআই বশির আহমেদের সঙ্গে যোগাসাজশ করে হত্যা মামলায় তাকে ফাঁসিয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net