মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৪

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

করোনায় আক্রান্ত ববির সহকারী পরিচালক

dynamic-sidebar

ববি প্রতিনিধি ::করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু হাসান। বর্তমানে তিনি বরিশালে নিজ বাসভবনে হোম কোয়ারেন্টিন (সঙ্গরোধ) অবস্থায় আছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেরনিয়াবাত এসব তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে সেখানকার তিনজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন।

রফিকুল ইসলাম আরো জানান, করোনার উপসর্গ জনিত কিছু সমস্যা দেখা দিলে গত শনিবার (১২ সেপ্টেম্বর ) আবু হাসান করোনা পরীক্ষার নমুনা প্রদান করেন বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে (শেবাচিম)।

পরদিন শেবাচিমে স্থাপিত আরটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি করোনা পজিটিভ (আক্রান্ত ) হন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান এই কর্মকর্তা ।

উল্লেখ্য, এর আগে প্রতিষ্ঠানটির একজন প্রকৌশলী এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক করোনা আক্রান্ত হন। এছাড়া সেখানকার দুজন শিক্ষক সহ একাধিক শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে করোনা সংক্রমণ রুখতে সেখানকার শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় প্রয়োজনীয় দপ্তরগুলো চালু রাখা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net