রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৩

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশালে ভারী বৃষ্টির ফলে নিম্নাঞ্চল প্লাবিত,ভোগান্তিতে নগরবাসী

বরিশালে ভারী বৃষ্টির ফলে নিম্নাঞ্চল প্লাবিত,ভোগান্তিতে নগরবাসী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃবরিশালসহ দক্ষিণাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রবিবার রাত থেকে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলসহ অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

এদিকে লঘুচাপের কারণে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রুবেল জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রবিবার দুপুর থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত বরিশালে ৫৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কোনও কোনও সড়কে পানি জমায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

লঘুচাপের কারণে বরিশালসহ উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় আরও বৃষ্টিসহ ভারী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমূহ বিপদের আশঙ্কায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে থেকে মাছ ধরতে বলা হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির কারণে নগরীর নিম্নাঞ্চলসহ বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরীর বাসিন্দারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net