শামীম আহমেদ ॥ বরিশাল নগরের বয়স্ক রিক্সা চালকদের প্রতি মানবিক বিবেচনা করে ব্যাটারীচালিত রিক্সা চালানো অনুমতি প্রদান, সিটি কর্পোরেশনের পূর্বে বরিশাল পৌরসভা কর্তৃক অসহায় শ্রমীকদের চিকিৎসা প্রদান,সহ ছেলে-মেয়েদের শিক্ষা ও বিবাহযোগ্য মেয়েদের জন্য কল্যাণ তহবিল গঠন করা হয়েছিল সেই তহবিল পুনরায় চালু করা, প্রকৃত রিক্সা শ্রমিকদের লাইসেন্স প্রদান করা সহ ৫ দফা দাবী পুরন করার জন্য সিটি মেয়রের প্রতি আহবান জানিয়ে শান্তিপূর্ণ ভাবে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ই) সেপ্টেম্বর সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে এ কর্মসূচি পালন করে বৃহত্তর বিশিাল রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
ইউনিয়নের সহসভাপতি মোতালেব মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ আলি হোসেন,যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক আঃ ছালাম হাওলাদার,সিনিয়র সহ-সভাপতি রুস্তুম আলি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক ও শহীদ হাওলাদার প্রমুখ।
বক্তরা এসময় বলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ একজন প্রকৃত অসহায়,গরীব দুখি শ্রমিক শ্রেনি মানুষের আশ্রয়স্থলের মানুষ তাই তিনি এই করোনাকালীন অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে তাদেরকে সহযোগীতা করার জন্য আহবান জানান
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply