, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
ভিপি নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ

ভিপি নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর আগরপুর রোড বরিশাল প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

মহানগর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- মহানগর যুব অধিকার পরিষদের সহ-সমন্বয়ক রফিকুল ইসলাম, লিমন হোসেন, বিএম কলেজ শাখার নেতা আকবর মুবিন, নাজমুল ইসলাম, আতিকুর রহমান ও মাহদুদ তালুকদার।

মহানগর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের ছয় নেতার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলা প্রত্যাহার করতে হবে। দুটি মামলাই মিথ্যা ও হয়রানিমূলক। যড়যন্ত্র করে এসব মামলা দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব মামলা প্রত্যাহার করতে হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net