, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
জাতীয় কন্যাশিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবসে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় কন্যাশিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবসে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

‘কন্যা শিশুর জাগরন, আনবে দেশে উন্নয়ন’ এই শ্লোগানে বরিশালে জাতীয় কন্যা শিশু দিবস পালন ও বাল্য বিবাহ নিরোধ ২০১৭ উপলক্ষে র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, শিশু একাডেমী, গার্লস নট ব্রাইডস্ জোট ও বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার আয়োজনে আজ দুপুরে বরিশাল সার্কিট হাউজের সভা কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের সভাপতি শিশু কন্যা আয়সা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। অনষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশে সামাজিক ও দারিদ্রতার কারণে কিছু কিছু অঞ্চলে মেয়েদের বাল্য বিবাহ দেয়ার প্রবনতা এখনো রয়ে গেছে। কিন্তু বাল্য বিবাহ বন্ধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি আমাদের মানব সম্পদের উন্নয়ন হলে আমরা বিশ্বের কাছে মাথা উচু করে দাড়াতে পারবে। সেজন্য আমাদের প্রতিটি সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে, সেদিকে লক্ষ্য রাখার কথাও জানান তিনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, বেসরকারী উন্নয়ন সংস্থা আভাষের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সমাজ সেবক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
মোহাম্মদ হোসেন চৌধুরী প্রমুখ। এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে
নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পাশাপাশি আলোচনা সভা শেষে মনোজ্ঞ
সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। পুরো আয়োজনে নগরের বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সরকারী
কর্মকর্তারা অংশ গ্রহন করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net